ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নর্থ বেঙ্গল সুগার মিলসে ফটক সভা, ২-দফা দাবিতে আন্দোলনের ঘোষণা

মোস্তাফিজুর রহমান রতন, নাটোর:   নাটোর লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলসে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ফটক সভা করেছে শ্রমিক নেতারা। সোমবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে মিলের প্রশাসনিক ভবনের সামনে এ সভার আয়োজন করে নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন।
সভায় বক্তারা শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য ও মানবিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, মিলের উৎপাদনশীলতা বাড়াতে দক্ষ জনবল তৈরি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ১৫ মে ২০১৪ তারিখের স্মারক অনুযায়ী জারি করা স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বক্তারা আরও দাবি করেন, মৌসুমী শ্রমিকদের মধ্য থেকে যোগ্যদের স্থায়ী পদে নিয়োগের সুযোগ সৃষ্টি করতে হবে। একইসঙ্গে নির্দিষ্ট সময় পরপর পদায়ন ও পদোন্নতির মাধ্যমে একটি দক্ষ ও স্থিতিশীল কর্মীবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি উল্লেখ করে বক্তারা বলেন, পে-কমিশনভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতো মজুরি কমিশনভুক্ত শ্রমিকদেরও ১৫ শতাংশ বিশেষ সুবিধা দিতে হবে। তারা অভিযোগ করেন, ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর নতুন পে-স্কেলে শ্রমিকদের বিষয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা না থাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তাই একই তারিখ থেকে শ্রমিকদের জন্যও নতুন বেতন কাঠামো কার্যকরের দাবি জানান তারা। ফটক সভায় শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মোমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, আখচাষী নেতা শহীদ কমরেন্ড আঃ সালামের ছোট ভাই শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক বাচ্চু, সংগঠনিক সম্পাদক রাকিব হাসান মধু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা থেকে দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

Share this news as a Photo Card

জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

নর্থ বেঙ্গল সুগার মিলসে ফটক সভা, ২-দফা দাবিতে আন্দোলনের ঘোষণা

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬