ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় যুবলীগ নেতা নয়ন গ্রেফতার

আব্দুল হান্নান, ‎শাজাহানপুর (বগুড়া):   ‎বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলী হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. নজরুল ইসলাম নয়ন (৫২)-কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত নয়ন শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ফুলকোট গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
‎‎পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ নভেম্বর শাজাহানপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নয়ন এজাহারনামীয় আসামি। মামলাটিতে পেনাল কোডের বিভিন্ন ধারা সহ বিস্ফোরক উপাদানবলি আইনের ৩/৪ ধারায় হত্যা, হত্যাচেষ্টা, মারধর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ৪০০ জনসহ সর্বমোট ৫৬০ জনকে আসামি করা হয়।
‎‎গ্রেফতারের বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফোরকান হত্যা মামলার এজাহারনামীয় আসামি নয়নকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে

28 July 2026

উলিপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও অফিস সহায়কদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় যুবলীগ নেতা নয়ন গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬