ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা

আন্তর্জাতিক ডেস্ক:    নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং শিক্ষার্থীদের বিক্ষোভের তীব্র সমালোচনা করে বড় ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।

মান্ডির সাংসদ কঙ্গনা ইনস্টাগ্রামে এই আন্দোলন এবং এর সঙ্গে যুক্তদের নিয়ে কটাক্ষ করেন। বিক্ষোভের ভাইরাল রিল এবং ভিডিওগুলোকে তিনি ‘বমি উদ্রেককারী’ বলে অভিহিত করেন এবং সেগুলোকে কর্কশ ও অশোভন বলে বর্ণনা করেন।

তিনি বিক্ষোভকারীদের লালনপালন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘কে এদের জন্ম দিচ্ছে আর বড় করছে?’

অভিযোগ আছে, বিক্ষোভে অংশ নেওয়া তরুণীদের উদ্দেশে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তাদের ‘জেনারেশন গাটার’ আখ্যা দিয়ে তাদের আচরণেরও সমালোচনা করেন তিনি।

কঙ্গনার যুক্তি, নাগরিকরা কাউকে বরখাস্ত বা বহাল রাখার সিদ্ধান্ত নিতে একটি নির্বাচিত সরকারকে ‘জোর করতে’ পারেন না। তিনি বলেন, বিক্ষোভকারীরা যদি ব্যবস্থাগত পরিবর্তন চান, তাহলে যন্তর-মন্তর থেকে শর্ত আরোপ করার বদলে ‘নিজেরাই নির্বাচনে দাঁড়ানো’ উচিত।

তিনি দিল্লি পুলিশের প্রশংসাও করেন, তাদের একটা প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করার কথা উল্লেখ করে। তার দাবি, ভবনের ভেতরে থাকা সাংসদরা আতঙ্কিত ছিলেন যে বিক্ষোভরত জনতা সহিংস হয়ে হামলা চালাতে পারে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে সার ডিলারদের সঙ্গে হুইপের মতবিনিময়

12 September 2026

সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬