ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মৌখিক পরীক্ষা ও নিয়োগ দ্রুত সম্পন্নের দাবিতে স্মারকলিপি প্রদান

নীলফামারী প্রতিনিধি:   ‘৮ম এনটিআরসিএ’ পরীক্ষার চূড়ান্ত মৌখিক পরীক্ষার সময় সুচি ঘোষণা এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার বিকেলে (২৮জুলাই) নীলফামারী জেলা প্রশাসক মাধ্যম এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় সিনিয়র সহকারী শিক্ষক ইসবাদ হোসেন বাবু, সুবাস চন্দ্র রায়, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় সারাদেশের বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যোগ্য ও স্থায়ী প্রতিষ্ঠান প্রধানের অভাবে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রতিষ্ঠান প্রধান না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হচ্ছে। সংকট নিরসনে এনটিআরসিএ’র মাধ্যমে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের জন্য গত ১৮এপ্রিল এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২২এপ্রিল ফলাফল প্রকাশ করা হয় কিন্তু আজো মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়নি।
রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুবাস চন্দ্র রায় বলেন, ফলাফল প্রকাশের দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখোনো মৌখিক পরীক্ষার আয়োজন করা হচ্ছে না। এমতাবস্থায় দীর্ঘদিনের এই ধীরগতি ও অনিশ্চয়তার কারণে উত্তীর্ণ হাজারো মেধাবী চাকরী প্রার্থীর মনে চরম হতাশা বিরাজ করছে।
তিনি বলেন, দ্রুত মৌখিক পরীক্ষা আয়োজনে আজ মঙ্গলবার সারাদেশে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হলো এবং আগামী ১আগষ্ট সারাদেশে মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়েছে। আমরা চাই সরকার বাহাদুর দ্রুত নিয়োগ সম্পন্নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মৌখিক পরীক্ষা ও নিয়োগ দ্রুত সম্পন্নের দাবিতে স্মারকলিপি প্রদান

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬