ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সন্দেহজনক ব্যাগ ঘিরে মিরপুরে আতঙ্ক

  • মনিরুজ্জামান
  • সর্বশেষ পরিমার্জন : ০২:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২১ বার পঠিত

Oplus_16908288

মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে অবস্থিত মেট্রো রেল স্টেশনে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।

মিরপুর পুলিশের একটি সূত্র জানায়, মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে সন্দেহজনক বস্তু পাওয়া যায়। তবে সেটিতে সত্যিই কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।পরিস্থিতি যাচাই করতে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কৃষির আধুনিকায়নই নিশ্চিত করবে খাদ্যের নিরাপত্তা

01 August 2026

মার্কিন এআই মডেল ব্যবহার করে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন করছে চীনের গবেষকরা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সন্দেহজনক ব্যাগ ঘিরে মিরপুরে আতঙ্ক

সর্বশেষ পরিমার্জন : ০২:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬