ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
১,৬০০ যুবক-যুবতী পাচ্ছেন প্রশিক্ষণ

বগুড়া থেকে দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

সাদিকুল ইসলাম, বগুড়া:   যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২ আগস্ট) বগুড়ার মম ইন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, বগুড়ার সংসদ সদস্যরা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই হাজার প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্টরা ভার্চ্যুয়ালি যুক্ত হন।
প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, এআইভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে। তিনি দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান।
বিশেষ অতিথিদের বক্তব্যে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৬৪ জেলা থেকে ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নির্বাচিত হয়েছেন। ৪৪৮টি ব্যাচে দুই মাস মেয়াদি ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ পরিচালিত হবে।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান ফ্রিল্যান্সিং প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী আটজন ফ্রিল্যান্সারের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয় এবং রাজশাহী বিভাগের ২৪ জন ফ্রিল্যান্সারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

যুবককে জিম্মি করে টাকা-মোবাইল-কাগজপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ

02 August 2026

আলতাফনগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হলেন এ্যাডভোকেট এমদাদুল হক।

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

১,৬০০ যুবক-যুবতী পাচ্ছেন প্রশিক্ষণ

বগুড়া থেকে দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন : ০২:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬