ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রায়পুরায় একজনকে গুলি করে হত্যা, আহত-৩

অরবিন্দ রায়, নরসিংদী:   নরসিংদীর রায়পুরায় আধিপত্যকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে প্রকাশ্যে মোমেন মিয়া (৫৫) নামে একজনকে মাথায় ও পায়ে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত আরও তিন জন আহত হয়েছে।  রবিবার (২ আগষ্ট) সকালে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলেন মৃত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০), কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। আহতরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা সূএে জানা যায়, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে  বিরোধ চলে আসছিলো। স্থানীয় সংসদ সদস্য দুই পক্ষের বিরোধ মিমাংসাও করেছিলেন। এরপর আবারও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেন মিয়ার  বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় মাথায় ও পায়ে গুলি করলে  মোমেনকে আহত  হয়। আহত অবস্থায় তাকে  উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা গনমাধ্যম কে জানান , রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়া নামে একজনকে হাসপাতালে আনা হয়। তার শরীরের পালস ও প্রেসার পাওয়া যাচ্ছিলো না। ধারনা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁনপুরে সওদাগরকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুমেন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হত্যাকান্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া এসেছে। স্হানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কটিয়াদীতে মানববন্ধন

03 August 2026

জরাজীর্ণ কাঁচা রাস্তা রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করে দিলেন ইউএনও

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

রায়পুরায় একজনকে গুলি করে হত্যা, আহত-৩

সর্বশেষ পরিমার্জন : ০৪:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬