ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে কসাইদের হামলায় ইউপি সদস্য

রাজু আহমেদ, রাজবাড়ী:   রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় বাজারে সরকারি উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় কসাইদের হামলার শিকার হয়েছেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) বাবু।
​সোমবার (৩ আগস্ট) সকালে গোয়ালন্দ মোড় বাজার এলাকায় এই মারধরের ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্র ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দে গোয়ালন্দ মোড় বাজারের অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছে। এই উন্নয়ন প্রকল্পের ‘প্রকল্প বাস্তবায়ন কমিটি’র (টিআর/টিআইসি) দ্বায়িত্বে রয়েছেন স্থানীয় মেম্বার বাবু। সোমবার সকালে তিনি চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে গেলে স্থানীয় কসাই ইমারত ও হান্নানসহ কয়েকজন তাদের ব্যবসায়িক স্থান বাড়িয়ে দেওয়ার দাবি জানান। স্থান বাড়িয়ে দেওয়া সম্ভব না হলে তারা বাবুর কাছে মোটা অংকের টাকা দাবি করেন।
​মেম্বার বাবু তাদের অন্যায্য প্রস্তাবে রাজি না হওয়ায় এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ কসাইরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ইউপি সদস্য বাবুর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং তার পরনের টি-শার্টটি ছিঁড়ে ফেলা হয়।
​আহত ও লাঞ্ছিত বাবু মেম্বার ক্ষোভ প্রকাশ করে বলেন,
​”সরকারি উন্নয়ন কাজ তদারকি করতে গিয়ে আমি হামলার শিকার হয়েছি। আমাকে প্রকাশ্যে মারধর করে চরমভাবে সম্মানহানি করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে শহীদওহাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি’র নেতা এ কে এম শফিউদ্দিন আহম্মেদ কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিস্থিতি শান্ত রাখতে এবং বিষয়টি সমাধানের লক্ষ্যে সন্ধ্যায় স্থানীয়ভাবে বসে মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে।
​এদিকে, একজন জনপ্রতিনিধির ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
03 August 2026

দামেই আটকে ইলিশের স্বাদ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে কসাইদের হামলায় ইউপি সদস্য

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬