ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
  • 🏠
  • জাতীয়
    • শীর্ষ খবর
    • রাজনীতি
    • বিবিধ
      • দুর্ভোগ-ভোগান্তি
      • আইন ও আদালত
      • খবর বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ
      • বিভাগীয় খবর
        • খুলনা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • ঢাকা বিভাগ
        • বরিশাল বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • রংপুর বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • সিলেট বিভাগ
  • রূপসী বাংলা
  • বহির্বিশ্ব
  • খোলা জানালা
    • মুক্তমত
    • মহাশয়, জানেন তো ঘটনাটা!
    • ডাক হরকরা
    • পিয়াসের ডায়েরি থেকে …
    • প্রিয় মুখ
  • খেলার মাঠ
  • বিনোদন পাড়া
  • সাপ্তাহিক আয়োজন
    • অর্থনীতি ও বাণিজ্যের হালহকিকত
    • কর্ম-কর্মস্থল-কর্মসংস্থান
    • কৃষি ও কৃষক
    • গৃহিণীর রসুইঘর-ঘরসজ্জা
    • তথ্য-প্রযুক্তিতে বিজ্ঞান
    • ধর্ম-সংস্কৃতি ও ইতিহাস
    • নগর জীবন
    • ভ্রমণ ও পর্যটন
    • যাপিত জীবনে স্বাস্থ্য
    • শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
    • সাহিত্য ভাবনা
  • নাগরিক টুকিটাকি
    • আমাদের সম্পর্কে জানুন
      • পরিবারের সহকর্মীবৃন্দ
      • নাগরিকে যুক্ত হতে নির্দেশনা
    • নাগরিক পরিচিতি
      • ই-নাগরিক ভাবনা
      • নাগরিক মাল্টিমিডিয়া
      • সোশ্যাল মিডিয়ায় নাগরিক
      • নাগরিক মার্ট
      • নাগরিক শেল্টার
    • আরো দেখুন
      • এ্যান্ড্রয়ডে ডাউনলোড করুন ‘নাগরিক এ্যাপস’
      • লেখা পাঠান নাগরিকে

বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
News Title :
আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি: নীলফামারীতে নিরাপদ সড়ক দিবস পালিত লোহাগড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুলের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল অনুষ্ঠিত গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, নিয়মিত হাত ধোয়ার আহ্বান জেলা প্রশাসকের সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি চিরিরবন্দরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান নিহত শাজাহানপুরে স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন ও সেরা ৪ চালককে সম্মাননা প্রদান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বাড়ুক দ্রুত চিকিৎসায় রক্ষা পাক জীবন লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা
  • 🏠
  • ঢাকা বিভাগ, রূপসী বাংলা
  • মাদক ব্যবসায়ীর সাথে সাংবাদিক, মানবাধিকার কর্মীর আলাপ ভাইরাল

মাদক ব্যবসায়ীর সাথে সাংবাদিক, মানবাধিকার কর্মীর আলাপ ভাইরাল

  • রাজু আহমেদ, রাজবাড়ী
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৪৭ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী:   দেশের বৃহত্তম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অবস্থানরত রুহুল আমিন নামে এক মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয় প্রদানকারী ব্যাক্তির সাথে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) পূনম মৃধা নামে এক নারীর ফেসবুক আইডি থেকে ওই অডিও রেকর্ডটি শেয়ার করা হলে তোলপাড় শুরু হয়। দ্রুত সময়ের মধ্যে তা ব্যাপক শেয়ার ও  নানা কমেন্ট করতে থাকেন নেটিজেনরা।
অডিও রেকর্ডে শোনা যায় রুহুল আমিন দৌলতদিয়া যৌনপল্লীর প্রভাবশালী বাড়িয়ালী ও মাদক ব্যবসায়ী লাইলী বাড়ীওয়ালীর ভাই অপর মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর নামে একজনের সাথে কথা বলছেন।
লাইলি,রিনা রোজী, জাহাঙ্গীর  সহ দৌলতদিয়া যৌনপল্লী ও পুড়াভিটা এলাকার প্রভাবশালী কয়েকজন মাদক ব্যবসায়ী বর্তমানে পলাতক রয়েছে। সম্প্রতি দৌলতদিয়া পুড়াভিটায় মাদক বিরোধী অভিযান চলাকালে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোয়ালন্দের এসিল্যান্ডের উপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা হলে তারা বেকায়দায় পড়ে যায়।
এদিকে কথোপকথনে জাহাঙ্গীর রুহুল আমিনকে বলেন,তিনি কুষ্টিয়ায় পলাতক থেকে টুকটাক মাদক ব্যবসা করে কোন মতো চলছেন। তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে ফিরতে চান। সেজন্য তিনি প্রয়োজনীয় খরচ দিতে রাজি। এর প্রতি উত্তরে রুহুল আমিনকে বলতে শোনা যায়, “গোয়ালন্দ ঘাট থানা, ডিবি পুলিশ,র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবাই তার কথা শোনে। এমনকি কেউ তাকে (জাহাঙ্গীর) গ্রেফতার করতে আসলেও আমার নাম বলবেন, দেখবেন সাথে সাথে ছেড়ে দিবে। তাছাড়া ডিবির ওসি নিয়মিত তার সাথে লাঞ্চ করতে অপেক্ষা করেন। গতকালও মুঘল হোটেলে একসাথে খেলাম।”
জাহাঙ্গীর বলেন, আপনি সবাইরে ম্যানেজ করেন আমি আপনার ব্যাপারটা দেখব। আমি ফিরতে পারলে আমার সাথে সাথে আপনিও লাভবান হবেন।এরপর জাহাঙ্গীর আপাতত কিছু টাকা পাঠানোর জন্য বিকাশ বা নগদ নাম্বার চাইলে রুহুল তার নাম্বারটি দেন।
খোঁজ নিয়ে জানা যায়,  রুহুল আমিনের বাড়ি ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারিরটেক এলাকায়।
তবে তিনি অবস্থান করেন যৌনপল্লীর ভিতর এক মহিলার সাথে। ইতিপূর্বে তিনি ফরিদপুরে একটি এনজিওতে চাকরি করতেন। সেখানে সেখানে টাকা আত্মসাৎ করার দায়ে তার বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারী পরোয়ানা জারি হয়। পরবর্তিতে তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে এসে থিতু হন। ২০২৫ সালের ১৬ জুন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর প্যাডে তৎকালীন গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলামের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তৎকালীন উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ করে আলোচনায় আসেন। এরপর গোয়ালন্দে আলোচিত নুরাল পাগলার পাক দরবার শরীফ পুড়ানোর ঘটনায় তৎকালীন ওসি এবং এসপিকে বদলি করা হলে তার ক্রেডিট সে নিজের বলে প্রচার করে যৌনপল্লীতে। এরপর থেকে তিনি পল্লীতে প্রভাবশালী একজনে পরিনত হন। পল্লীতে নতুন ভর্তি হওয়া মেয়েদের থেকে কমিশন আদায়, কাউকে গ্রেফতার বা ছাড়ানোর তদবির সহ বিভিন্ন ক্ষেত্র থেকে তিনি সুবিধা আদায় করে থাকেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
মানবাধিকার কর্মী থেকে একটা সময় তিনি দৈনিক আলোকিত প্রতিদিন নামের একটি পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি হিসেবে যুক্ত হন। তবে ক্রাইম জোন দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়মিত অবস্হান করলেও সেখানকার উল্লেখযোগ্য কোন সংবাদ তাকে কখনোই করতে দেখা যায় নি বলে স্হানীয়দের অভিযোগ।
এদিকে অডিও ভাইরাল হওয়ার পর রুহুল আমিন পুনম মৃধাকে ফোন করে দাবি করেন রেকর্ডিংটা এআই দিয়ে করা হয়েছে। ওটা তার কন্ঠ না। তবে এ আই দিয়ে কল রেকর্ড করা যায় কিনা প্রশ্ন করলে রুহুল আমিন কোন সদুত্তর দিতে পারেননি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভাইরাল অডিও কন্ঠের রুহুল আমিন এবং জাহাঙ্গীর কাউকেই তিনি চেনেন না।
রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন,তার নাম ব্যবহার করে কেউ যদি কোথাও কোন গাল গল্প বা অপরাধমূলক কাজ করে থাকে তার দায়তো আমার নয়। তবে আমার বা অন্য কোন কর্মকর্তার নাম ব্যবহার করে কেউ যদি অপরাধ করে এবং তার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তবে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কল রেকর্ডটি তিনি শুনেছেন। ওটাও পরিকল্পিত বলে তার মনে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
সম্পর্কিত খবর : রাজবাড়ী রাজু আহমেদ
এ জাতীয় আরও খবর

আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি: নীলফামারীতে নিরাপদ সড়ক দিবস পালিত

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

চিরিরবন্দরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান নিহত

শাজাহানপুরে স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিরাজগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন ও সেরা ৪ চালককে সম্মাননা প্রদান

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা

জনপ্রিয়

মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড 

রুস্তমপুর পশুর হাটে ৫০০ টাকার খাজনা আদায় হচ্ছে ৮০০ টাকা, মনিটরিং টিমের কাছে অভিযোগের সত্যতা

চৌদ্দ বছরে চৌদ্দ ফুটের দুর্গা, ময়মনসিংহের সবচেয়ে বড় প্রতিমার দাবি উযুসের

দুবাই প্রবাসী শাকিলের হাত ধরে ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি: নীলফামারীতে নিরাপদ সড়ক দিবস পালিত

লোহাগড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুলের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল অনুষ্ঠিত

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, নিয়মিত হাত ধোয়ার আহ্বান জেলা প্রশাসকের

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

চিরিরবন্দরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান নিহত

দৈনিক নাগরিক ভাবনা
শেখ রিফান আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক
উপদেষ্টা সম্পাদক: সৈয়দ সফি উপদেষ্টা ও প্রকাশক: আফরোজা সিদ্দিকা
দৈনিক নাগরিক ভাবনা
🏠 ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ☎️ 09649-230220 || 📱 01915-708187 || ✉️ info.nagorikvabna@gmail.com || 🌐 NagorikBhabna.com || ⓕ ◎ 𝕏 ▶️ @NagorikBhabna

মাদক ব্যবসায়ীর সাথে সাংবাদিক, মানবাধিকার কর্মীর আলাপ ভাইরাল

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬