ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ, পুলিশ সদস্যদের কল্যাণ সভা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং অপরাধ দমন পর্যালোচনা সভায় অংশগ্রহণ

ঝিনাইদহে ডিআইজির বহুমাত্রিক কর্মসূচি, সবুজ বার্তা থেকে অপরাধ দমনে কড়া নির্দেশনা

বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ জেলায় দিনব্যাপী এক সরকারি ও কল্যাণমূলক সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এ সফরে পরিবেশ সংরক্ষণ, জনবান্ধব পুলিশিং, পুলিশ সদস্যদের কল্যাণ, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সফরের শুরুতে ডিআইজি জেলার শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতার বার্তা দেন। তিনি তরুণ প্রজন্মকে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। পরে ঝিনাইদহ পুলিশ লাইন্স প্রাঙ্গণে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন।

এরপর পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামত শুনে তাদের মনোবল বৃদ্ধি, পেশাদারিত্ব এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

দিনের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, গুজব ও অপপ্রচার মোকাবিলা, সাইবার সচেতনতা এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এতে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন এবং শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিআইজি।

সফরের শেষ পর্যায়ে জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ পরিদর্শকদের নিয়ে অপরাধ দমনবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, চোরাচালান, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যভিত্তিক পুলিশিং জোরদার করতে হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করে দ্রুত, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত সেবা প্রদান করতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশ বাহিনীর সবচেয়ে বড় সাফল্য উল্লেখ করে তিনি সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর

04 August 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জবিতে সংঘর্ষ, তদন্ত শুরু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ, পুলিশ সদস্যদের কল্যাণ সভা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং অপরাধ দমন পর্যালোচনা সভায় অংশগ্রহণ

ঝিনাইদহে ডিআইজির বহুমাত্রিক কর্মসূচি, সবুজ বার্তা থেকে অপরাধ দমনে কড়া নির্দেশনা

সর্বশেষ পরিমার্জন : ০৪:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬