ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৭০৮ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য খাপড়িখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশের দাবি, প্রায় তিন ঘণ্টার তল্লাশি শেষে হানিফুল নামে এক ব্যক্তির বাড়ির পাকা ঘরের পূর্ব পাশের একটি কক্ষের মেঝে খুঁড়ে দুটি প্লাস্টিকের বক্স থেকে ২ হাজার ৭০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
অভিযান চলাকালে হানিফুলের স্ত্রী মোছা. শিউলি (৩৫) ও হানিফা খাতুন আন্নি (১৯) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দ করা মাদকসহ গ্রেপ্তার দুই নারীকে গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ /১ সারণির ১০(খ) ধারায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।তবে এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হানিফুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি॥

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ফেলে দেওয়া ছোট্ট প্লাস্টিক, বড় বিপদের কারণ

23 September 2026

রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৩:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬