ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গোয়ালন্দে লাউ চাষে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

রাজবাড়ীর গোয়ালন্দে লাউয়ের বাম্পার ফলনে মুখে হাসি ফুটেছে কৃষক সিদ্দিকের। মাত্র ৫০ হাজার টাকা খরচে প্রায় ২ লাখ টাকার লাউ বিক্রির বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে তার বাগানে। কৃষি বিভাগের মতে, জমির ভালো উর্বরতা ও বাজার দর বেশি থাকায় এবার লাউ চাষে বাম্পার সাফল্যের মুখ দেখছেন স্থানীয় কৃষকরা।
​জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙি এলাকায় নদী ঘেঁষে ২০ শতাংশ জমিতে তিনি এই লাউ বাগান গড়ে তোলেন। চারপাশ ঘিরে সিমেন্টের খুঁটি, বাঁশ ও নাইলনের রশি দিয়ে বিশেষ পদ্ধতিতে মাচা তৈরি করে তিনি এ বাগান সাজিয়েছেন। সুপরিকল্পিত পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে বর্তমানে তার পুরো বাগান জুরে ঝুলছে চোখ জুড়ানো প্রচুর লাউ।
​কৃষক সিদ্দিক উল্লাস প্রকাশ করে জানান, বাগানের ফলন অত্যন্ত চমৎকার হয়েছে। বর্তমানে প্রতিদিন তিনি বাজার থেকে গড়ে ১০ হাজার টাকার লাউ বিক্রি করছেন। বাজারে প্রতিটি লাউ বর্তমানে ৫০ থেকে ৬০ টাকা দরে পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে। আগামী আরও অন্তত দুই মাস বাগান থেকে নিয়মিত লাউ তুলে বাজারে বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদী। সব খরচ বাদ দিয়ে এতে তার নিট দেড় লাখ টাকারও বেশি লাভ থাকবে।
​স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট এলাকার মাটি ও জমির উর্বরতা লাউ চাষের জন্য অত্যন্ত উপযোগী। পাশাপাশি সঠিক সময় পরিচর্যা ও প্রাকৃতিক ভারসাম্য অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে। বর্তমানে বাজারে লাউয়ের চাহিদা ও দাম দুটোই চড়া থাকায় কৃষক সিদ্দিক অভাবনীয় লাভের মুখ দেখছেন, যা এলাকার অন্যান্য কৃষকদেরও সবজি চাষে উৎসাহিত করবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সংগঠন দখলের অভিযোগের পর এবার সাংবাদিককে মারধরের অভিযোগে সুমন সর্দার

05 August 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

গোয়ালন্দে লাউ চাষে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

সর্বশেষ পরিমার্জন : ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬