ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহর সহ বিভিন্ন এলাকা

সমীর সরকার ময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাটে দুই দিন ধরে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি-বেসরকারি স্থাপনা পৌর শহরের বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠান  এবং উপজেলার একাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে হালুয়াঘাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রাঙ্গণ ও নিচতলায় পানি ঢুকে পড়ায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের বহু দিনের অভিযোগ পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নামছে না। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হলেও টানা বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ফেলে দেওয়া ছোট্ট প্লাস্টিক, বড় বিপদের কারণ

23 September 2026

রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহর সহ বিভিন্ন এলাকা

সর্বশেষ পরিমার্জন : ০৪:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬