ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মাদকমুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী প্রতিরোধ সভা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০২:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৬ বার পঠিত
পিরোজপুর অফিস:   পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শারিকতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, গ্রাম পুলিশ, তরুণ সমাজ, বিভিন্ন পেশাজীবী এবং নারীসহ বিপুলসংখ্যক সচেতন নাগরিক অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী।
শারিকতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ পারভীনের সভাপতিত্ব এবং সংগঠনের উপ-প্রধান সমন্বয়কারী ও সাংবাদিক জুবায়ের আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মো. মেহেদী হাসান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও পজিটিভ পিরোজপুরের সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, শারিকতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোস্তফা কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন, সদর থানার ওসি (তদন্ত) রাজেশ্যাম, এসআই মো. কামরুল হাসান, মানবিক পিরোজপুরের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত বিশ্বাস, ৬ নম্বর শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার ভুট্টা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল আলম।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
আজকের সচেতনতাই আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। সভায় উপস্থিত সবাই মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি মাদকমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
08 August 2026

জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা কমিটি অনুমোদন

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মাদকমুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী প্রতিরোধ সভা

সর্বশেষ পরিমার্জন : ০২:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬