ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মাদক থাকবে নয়তো থানা থাকবে’ দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি

এম.জে.এ মামুন:

কুমিল্লার দেবিদ্বারে মাদক থাকবে নয়তো থানা থাকবে, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই’ এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লার দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার বিকেলে উপজেলার ১০ নম্বর গুনাইঘর ইউনিয়নের পদ্মকোট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

ইউপি সদস্য আবু মুছা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গুনাইঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ও দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী।

আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু পুলিশের অভিযান চালিয়ে মাদক শতভাগ নির্মূল করা সম্ভব নয়। মাদক প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়ানোর পাশাপাশি সামাজিক কাউন্সেলিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে।

তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. মনিরুজ্জামান বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। দেবিদ্বারকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত পুলিশের চিরুনি অভিযান ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘মাদক একটি ব্যাধি। একটি পরিবারে একজন মাদকসেবী বা মাদক ব্যবসায়ী থাকলে ওই পরিবারের জন্য তা সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের শ্লোগান—মাদক থাকবে নয়তো থানা থাকবে। মাদক ব্যবসায়ী কিংবা এর পৃষ্ঠপোষক যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’

মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় আরও বক্তব্য দেন মো. আব্দুর রশিদ সরকার, সরকার সাকিব, এসআই আব্দুল মতিন, গাজী নাজমুল ও স্থানীয় মসজিদের ইমাম মো. ইব্রাহিম খলিলসহ অন্যরা।

আলোচনা সভা শেষে পদ্মকোট বাজারের প্রধান সড়কগুলোতে মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ফেলে দেওয়া ছোট্ট প্লাস্টিক, বড় বিপদের কারণ

23 September 2026

রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মাদক থাকবে নয়তো থানা থাকবে’ দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি

সর্বশেষ পরিমার্জন : ১২:২৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬