ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শরিফুল ইসলাম শাহ চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

‎দিনাজপুর চিরিরবন্দরে সবুজ রায় (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে গাছের সাথে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

‎সোমবার (৩১ আগষ্ট) সকালে চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নে ফতেজংপুর ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড)-এর উত্তরে কলার বাগানে এঘটনাটি ঘটেছে।

‎মৃত সবুজ রায় চিরিরবন্দর উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের নাতিপ পাড়ার সুনীল চন্দ্র রায়ের ছেলে।

‎এ সময় তার পরনের টি-শার্টে হাতে লেখা একটি বার্তা দেখতে পাওয়া যায়। সেখানে ‘কৃষ্ণা’ নামের একজনকে উদ্দেশ্য করে একটি বক্তব্য লেখা ছিল বলে স্থানীয়রা জানান।

‎তার পরনে টি-শার্টটিতে কলমে লেখা ছিল “আমি মরার জন্য প্রস্তুত তুমি কান্নার জন্য প্রস্তুত হও কৃষ্ণা।”

‎টি-শার্টে লেখা এই বার্তা এবং ঘটনাস্থলের পরিস্থিতি ঘিরে মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

‎স্থানীয়রা জানান, ঘটনাস্থলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া গেলে থানা পুলিশকে খরব দেওয়া হয়। থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহালের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

‎সুবজ রায়ের মা চঞ্চলা রাণী বলেন, “ভালোবাসা করে উপজেলার রাজাপুর গ্রামের কৃষ্ণা রায়কে প্রায় ২ বছর আগে বিয়ে করে আমার ছেলে। দু’জনেই ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড)-এ চাকরি করতো। বিবাহ হওয়ার পর থেকে আমার ছেলের সাথে বউয়ের বনিবনা ছিল না। তারা দুই স্বামী স্ত্রী ইপিজেড এখানেই বাসা ভাড়া নিয়ে থাকে। আমার ধারণা বউয়ের পরকীয়ার কারণে আমার ছেলেকে মেরে গাছের সাথে ঝুলে রাখা হয়েছে।”

‎চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ফেলে দেওয়া ছোট্ট প্লাস্টিক, বড় বিপদের কারণ

23 September 2026

রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ০৬:৪৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬