
মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গায় ধোপাকান্দি পশ্চিমপাড়া ফাইভ স্টার ক্লাবের উদ্বোধন উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার(১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাবনা রোড ব্রিজ সংলগ্ন অস্থায়ী ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী,হাটিকুমরুল ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোঃ রাকিবুল ইসলাম ইসলামের সভাপতিত্বে আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপার্থী মোঃ ফেরদৌস আলম উজ্জ্বল৷
এছাড়া প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী পিপিএম ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার গোলাম মোস্তফা৷
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি ও সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















