ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
উখিয়ায় পুলিশের অভিযান

মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার

শ.ম.গফুর,কক্সবাজার:    কক্সবাজারের উখিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালানের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশ। সন্দেহ হওয়ায় বস্তাটি তল্লাশি করা হলে এর ভেতরে ২০টি কার্ডে রাখা ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যের সঙ্গে জড়িতরা ইয়াবার চালানটি ফেলে পালিয়ে গেছে বলে জানান ওসি।
উদ্ধার করা ইয়াবাগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মাদকের ঘটনায় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
24 September 2026

ফতেহাবাদ নায়েব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

উখিয়ায় পুলিশের অভিযান

মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ০৩:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬