
আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান এ্যাড.শামীম আহমেদ ১৮ তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা। সে হোমনা উপজেলার চান্দেরচর গ্রামের মোঃ জামির হোসেনের ছেলে ।
জানা গেছে, শামীম মনিপুর মাতুলালয় থেকে পড়াশোনা করেন। সে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনী পাস করেন। পরে ঘারমোড়া এ কে ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঘোড়াশাল পলাশ শিল্পাঞ্চল কলেজ থেকে এইচএসসি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত এলএল.বি ( অর্নাস)ও এলএল.এম পাস করেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















