ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সাদুল্লাপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মজনু মিয়া,গাইবান্ধা:    ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে গাইবান্ধার সাদুল্লাপুরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অভিযান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলীর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটস সদস্যরা এতে অংশ নেন।
অভিযানে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও স্থানীয়দের সচেতন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দেশের জন্যে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

24 September 2026

গঙ্গাচড়ায় পরিত্যক্ত ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সাদুল্লাপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬