ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গঙ্গাচড়ায় পরিত্যক্ত ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার

  • রাসেল রানা, রংপুর
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত
রাসেল রানা, রংপুর:    রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের বাবুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গজঘন্টা বাবুপাড়া গ্রামের একটি বাড়ির পেছনের রাস্তার পাশে বাঁশঝাড়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে লোহার তৈরি সিলভার রঙের একটি ওয়ান শ্যুটার পিস্তল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
তবে অভিযানের সময় অস্ত্রটির সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সাদুল্লাপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

24 September 2026

শিশু শ্রম ও বাল্যবিবাহ রোধে নীলফামারীতে বাইসাইকেল র‌্যালি

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

গঙ্গাচড়ায় পরিত্যক্ত ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬