ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জনগণের ‘প্রত্যাশা পূরণ’ করেই নির্বাচনে জয়ী হতে চায় বিএনপি

নাগরিকভাবনা ডেস্ক:   রাজধানীর মিরপুরে এক সমাবেশে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, জনগণের ‘প্রত্যাশা পূরণ’ করেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে জয়লাভ করতে চায় বিএনপি।

এ লক্ষ্য অর্জনে তিনি নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে তাদের মতামত নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর-১২ নম্বর বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৬ আসন বিএনপির এই কর্মসূচির আয়োজন করে।

নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে আমিনুল হক বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এ দেশের সাধারণ মানুষের সত্যিকারের উন্নয়ন করা। কোনো দুষ্কৃতকারী বা অন্যায়কারীকে বিএনপি প্রশ্রয় দেবে না। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি আরও যোগ করেন, জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই দলের প্রতিটি কার্যক্রম পরিচালিত হবে।

মিরপুর এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, যেসব এলাকায় পানির সংকট রয়েছে, সেখানে দ্রুত পাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে। এ ছাড়া রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে। বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে পল্লবী এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীর (তারেক রহমান) সঙ্গে কথা বলেছি। তার নির্দেশনায় খুব শিগগির এই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে।’

স্থানীয় তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিরও প্রতিশ্রুতি দেন তিনি।

বিগত ছয় মাসে বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে আমিনুল হক বলেন, ‘নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আগামী পাঁচ বছরে এই উন্নয়নের সুফল আমরা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।’

বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করেন।

দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজপথের আন্দোলনে তার নেতৃত্বেই নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন।

সমাবেশ শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মিরপুর-১২ নম্বর থেকে শুরু হয়ে মিরপুর-১১ ও ১০ নম্বর গোলচত্বর হয়ে মিরপুর-৬ নম্বর বাজারের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, ফজলুল হক লাভলু, রূপনগর থানা বিএনপির আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক, জাহাঙ্গীর কবির জন, মহিলা দল নেত্রী লাইলী বেগম, যুবদল নেতা নূর সালাম ও জামাল হোসেন বাপ্পী প্রমুখ। এ ছাড়াও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা র‌্যালিতে অংশ নেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগ, শিক্ষক আটক

12 September 2026

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের কর্মসূচি শুরু, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জনগণের ‘প্রত্যাশা পূরণ’ করেই নির্বাচনে জয়ী হতে চায় বিএনপি

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬