ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
সারজিস আলম বলেছেন--

জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৬:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত

পিরোজপুর অফিস:   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা কীভাবে কর্মসূচি করব, তা বিএনপির আমাদের শেখাতে হবে না। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে।

আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, বিএনপি বলছে, এটি লং মার্চ নয়, রোড মার্চ; আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটি যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যে কর্মসূচি করেছিলেন, সেটিও লং ড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটি যদি লং মার্চ হয়, তাহলে আমাদেরটিও লং মার্চ। বিরোধী দল কী ধরনের কর্মসূচি দেবে, তা আমাদের শেখানোর প্রয়োজন নেই।

তিনি বলেন, আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন।আপনারা যখন “মার্চ টু ডেমোক্রেসি” কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন, তখন একটি বালুর ট্রাক দিয়েই আপনাদের পুরো লং মার্চ শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা সেই বালুর ট্রাকও সরাতে পারেননি। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদের বিরোধী দলের কার্যক্রম ঠিক করতে হবে না।

সারজিস বলেন, বিএনপি যদি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি, এর ফলাফল কখনো ভালো হবে না। বাকস্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির একজন নেতা যখন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এমন ভাষায় সমালোচনা করেছিলেন, যে ভাষাকে আমরা যথাযথ মনে করিনি।

ভাষা ঠিক না হওয়ায় তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, কিন্তু বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তাকে গ্রেপ্তার করে জেলে নিয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। সর্বশেষ এখন পর্যন্ত তাকে জামিনও দেওয়া হয়নি। তাহলে তারেক রহমান যে বাকস্বাধীনতার কথা বলেন, সেগুলো মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, আমরা কি তাহলে মনে করব, জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের কথা আরেক ?

তিনি প্রকাশ্যে বলবেন, সমালোচনা করুন, স্বাধীনতা দিচ্ছি; কিন্তু ভেতরে ভেতরে কেউ সমালোচনা করলে তাকে গ্রেপ্তার করাবেন, ক্ষমতার অপব্যবহার করে জেল খাটাবেন, মিথ্যা মামলা দেবেন, এটা তো হতে পারে না। সিফাত প্রসঙ্গে সারজিস আলম বলেন, সিফাত নামের ছেলেটি যে গালি দিয়েছে, সেই গালিকে আমরা সমর্থন করি না। কিন্তু তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেটি মিথ্যা মামলা। এটি সন্ত্রাসবিরোধী মামলা এবং এক বছর আগের ঘটনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবির। এতে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সারজিস আলম বলেছেন--

জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে

সর্বশেষ পরিমার্জন : ০৬:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬