
যশোর প্রতিনিধি: বনরুটি আর চা সকালের হালকা নাস্তা ছিলো খেটে খাওয়া মানুষের সম্বল।
৫ টাকার একটি বনরুটি আর এককাপ চা এই ১০ টাকায় নাস্তা সেরে অনেক খেটে খাওয়া মানুষ কাজে বের হত, সম্প্রতি কয়েকদিন ধরে যশোরের বিভিন্ন টল দোকান সহ বিভিন্ন দোকানে মিলছে না ৫ টাকার সেই কাঙ্খিত বনরুটি।
এটা নিয়ে বিভিন্ন চায়ের দোকানে ক্ষোভ প্রকাশ করতে দেখে গেছে খেটে খাওয়া দরিদ্র মানুষের মধ্যে।
নাম না জানানোর শর্তে, যশোরের এক ব্যাকারী মালিকের সাথে কথা বলে জানা গেছে, তারা যদি ৫ টাকার বনরুটি তৈরী করে তাহলে তাদেরকে জরিমানা হবে।
জরিমানা কে করবে? এমন প্রশ্ন ছুড়ে দিলে তিনি জানান,যশোর ব্যাকারী মালিক সমিতি থেকে তাদের জরিমানা করা হবে।
তিনি আরও জানান, বনরুটি তৈরীর কাঁচামালের দাম বৃদ্ধি হওয়ায় ৫ টাকার রুটি তৈরীতে ক্রেতাদের মন উঠছে না।
এদিকে অধিকাংশ ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, একটু ছোট হলেও যেন সাশ্রয়ী মূল্যের ৫ টাকার বনরুটি তৈরী বজায় থাকে।
এমনই দাবী করে দরিদ্র ক্রেতারা প্রজনোনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

যশোর প্রতিনিধি 



















