ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কোর্ট পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার

মজনু মিয়া. গাইবান্ধা:   গাইবান্ধা সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি সদর কোর্ট পরিদর্শন করে এর সার্বিক কার্যক্রম, দায়িত্ব পালন ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
সদর কোর্টে পৌঁছালে কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ হিপজুল আলম মুন্সি পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপার কোর্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা-সংক্রান্ত নথিপত্র, মালখানা ও সংরক্ষিত মালামালসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন তিনি।
পরিদর্শনকালে সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠা বজায় রাখার পাশাপাশি জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ এবং দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ হিপজুল আলম মুন্সিসহ সদর কোর্টে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
12 September 2026

পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কোর্ট পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার

সর্বশেষ পরিমার্জন : ০৫:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬