ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত

পিরোজপুর অফিস:   ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের সঙ্গে পিরোজপুরেও তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে পৌর মার্কেট ও উপজেলা পরিষদ চত্বর এবং পৌরসভার উদ্যোগে নাপিতখালী খাল পরিষ্কার ও দখলমুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বেশি। জনসচেতনতার অভাবেই পরিস্থিতির অবনতি হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার জেলার বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান চলবে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কোর্ট পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার

12 September 2026

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে ‘Joy of Giving’ কর্মসূচি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬