ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে ‘Joy of Giving’ কর্মসূচি

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০১:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত
পিরোজপুর অফিস:   ছোট ছোট অবদান বদলে দিতে পারে স্বপ্নপূরণের গল্প এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি ও বরিশাল এপিসিওর সহযোগিতায় অতি দরিদ্র গ্র্যাজুয়েশন মডেলের সদস্যদের উদ্যোগে ‘Joy of Giving’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিশু ও যুব ফোরামের সদস্যরা শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে জারি গান পরিবেশন করে অতিথিদের স্বাগত জানান। পরে অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বরিশাল এপিসিওর সিনিয়র ম্যানেজার স্তিফেন হালদার রুভেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপপরিচালক (ফিল্ড অপারেশন) জেনি মিড্রেড ডি ক্রুজ এবং পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির ম্যানেজার লিন্ডা দফো।
আলোচনা শেষে অতিথিরা উপকারভোগীদের মধ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন। বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর দীর্ঘদিন ধরে অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন এবং শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংস্থাটির সহায়তায় উপকৃত পরিবারগুলোর অনেকেই এখন স্বাবলম্বী। তারা নিজেরা ভালো থাকার পাশাপাশি অন্য অতি দরিদ্র আত্মীয়-স্বজন ও এলাকার পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন।
এরই ধারাবাহিকতায় উপকারভোগীরা নিজেদের গরু, ছাগল, হাঁস-মুরগি, থ্রি-পিসসহ বিভিন্ন সামগ্রী অন্যদের মধ্যে বিতরণ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া দাতা ও গ্রহীতারা বলেন, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি তাদের জন্য আনন্দের ও অনুপ্রেরণার। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্যদের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
11 September 2026

অপরাধ দমনে বাঘায় ঐক্য জোটের আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে ‘Joy of Giving’ কর্মসূচি

সর্বশেষ পরিমার্জন : ০১:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬