
জাহিদ হাসান, বান্দরবান প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে লামা উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লামা উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।লামা উপজেলা মহিলা দলের সভাপতি শারাবান তহুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. সাইফুদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান এবং লামা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউছুপ আলী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লামা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার।আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।কর্মসূচিতে লামা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















