ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
আয়োজনে এনসিপি

জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদন ও নতুনসদস্যদের যোগদান

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের উলিপুরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে নতুন সদস্যদের আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেলে উলিপুর মডেল মসজিদের দ্বিতীয় তলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উলিপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি উলিপুর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন মোঃ আনিসুর রহমান। এরপর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এনসিপি উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি উলিপুর পৌর শাখার আহ্বায়ক মোঃ সুমন খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মুকুল, সদস্য সচিব মোঃ মাসুম মিয়া, সিনিয়র সদস্য সচিব আমিরুজ্জামান লিটু, সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মাওলানা দিনার মিনাজসহ জেলা, উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে দলের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে নতুন সদস্যদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। পরে দেশ, জাতি, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয়

চিরিরবন্দরে সার ডিলারদের সঙ্গে হুইপের মতবিনিময়

12 September 2026

সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

আয়োজনে এনসিপি

জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদন ও নতুনসদস্যদের যোগদান

সর্বশেষ পরিমার্জন : ০২:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬