ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সাংবাদিক প্রশিক্ষণে তরুণদের বঞ্চিত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

মজনু মিয়া, গাইবান্ধা:    গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কার্যক্রমে প্রকৃত তরুণ ও কর্মরত মাঠপর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গাইবান্ধা সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তরুণ উদ্যোমী সাংবাদিকরা।
বিক্ষোভে অংশ নেওয়া সাংবাদিকদের অভিযোগ, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নের জন্য আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে একই ব্যক্তিদের বারবার অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে স্বামী-স্ত্রী দুজনই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পেলেও মাঠপর্যায়ে নিয়মিত কাজ করা নতুন ও তরুণ উদ্যোমী সাংবাদিকরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। একই ব্যক্তিকে বারবার সুযোগ না দিয়ে কর্মরত, প্রকৃত ও তরুণ সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা উচিত।
তরুণ সাংবাদিকরা বলেন, সাংবাদিকতার শুরুতে পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘদিন ধরে যারা মাঠে কাজ করে আসছেন এবং সাংবাদিকতায় নতুনভাবে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা উন্নয়নে আগ্রহী, তারা যদি প্রশিক্ষণের সুযোগ না পান, তাহলে এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তারা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ করা, যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করা এবং একই ব্যক্তিদের বারবার অংশগ্রহণের বিষয়টি পর্যালোচনার দাবি জানান। তরুণ সাংবাদিকদের ভাষ্য, প্রশিক্ষণের সুযোগ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে গাইবান্ধার কর্মরত ও উদ্যামী সাংবাদিকদের মধ্যে ন্যায্যভাবে বণ্টন করা হলে এর সুফল পুরো সাংবাদিক সমাজ পাবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

নলডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল এনবিডিও

23 September 2026

উখিয়ায় বনকর্মীদের ওপর হামলা: ৬-পাহাড়খেকোর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সাংবাদিক প্রশিক্ষণে তরুণদের বঞ্চিত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬