ঢাকা, বাংলাদেশ
,
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
জুলাই ‘২৪-এর শহীদ, পঙ্গু ও আহতদের স্মরণে পাইকগাছায় আলোচনা সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: জুলাই ‘২৪-এর গণআন্দোলনে শহীদ, পঙ্গু ও আহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পাইকগাছায় এক স্মরণ আলোচনা সভা
জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত ও আহত ৩
স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
গোবিন্দগঞ্জে মানবতার সেবায় আলোর দিশারী ‘মেহেরুননেছা বৃদ্ধাশ্রম’
মোঃ জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ সমাজে একদল অবহেলিত মানুষের শেষ আশ্রয়স্থল হয়ে উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থিত ‘মেহেরুননেছা বৃদ্ধাশ্রম’।কোনো সরকারি সহযোগিতা
‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
ঢাকা, ১৯ জুলাই ২০২৬: এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ ও ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। একই সঙ্গে ‘সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস বিভাগে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আরও দুই বিভাগে সম্মানজনক স্বীকৃতিসহ এবারের আয়োজনে মোট পাঁচটি সম্মাননা অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ। বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিটের অংশ হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, উদ্ভাবন, সহযোগিতা ও কার্যকর প্রভাবের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়। তিনটি বিভাগে বিজয়ী হওয়ার পাশাপাশি ইউনিলিভার বাংলাদেশ ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগে এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। এসব সম্মাননা ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি। কার্যকর অংশীদারত্ব ও ব্যবসায়িক উদ্ভাবন এগিয়ে নেওয়ার পাশাপাশি দায়িত্বশীল উৎপাদন ও ব্যবহারের চর্চা প্রসারে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। এসব প্রচেষ্টার লক্ষ্য বৃহৎ পরিসরে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব তৈরি করা। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকীন। এ সময় ব্যবসায়ী নেতা, উন্নয়ন সহযোগী ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে
হিটওয়েভ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে লুডু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার দিলেন রাসিক প্রশাসক
অপু দাস , রাজশাহী : তীব্র তাপপ্রবাহ বা হিটওয়েভের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে লুডু
লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করলেন সংসদ সদস্য – বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং এ্যাডঃ নিপুন রায় চৌধুরী।
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি : “বৃক্ষ রোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ ” প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ” ওয়ান চাইল্ড
শিশু ধর্ষণ মামলার রায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড
আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ২০১১ সালে সংঘটিত এক শিশু ধর্ষণ মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করেছেন আদালত। ঘটনার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২৫ জুলাই ব্যতিক্রমী শান্তি ও আরোগ্যদায়ী সভা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: উপস্থিত থাকলেই জয়ের সুযোগ ফ্রিজ, ল্যাপটপ ও স্মার্ট টিভি; শান্তি, সুস্থতা ও মানবকল্যাণের বার্তা পৌঁছে দিতে ব্যাপক
পাওনা টাকা আনতে গিয়ে খুন হলেন রাজমিস্ত্রি
ইকবাল হাসান, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা আনতে গিয়ে খুন হলেন আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রি।
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com




















