কালীগঞ্জ পৌরসভা
IUGIP আওতায় ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি ফজলুল হক মিলন

- সর্বশেষ পরিমার্জন: ১১:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৫৭ বার পঠিত

কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি: ২ মার্চ সোমবার বিকেলে -গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামেরা উন্নয়ন প্রকল্প(IUGIP) আওতায় ০৪ টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য, গাজীপুর-০৫ এ কে এম ফজলুল হক মিলন এবং তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, কালীগঞ্জ পৌরসভা এ.টি.এম কামরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জে বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন সুশীল সমাজের সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন কালিগঞ্জকে একটি আধুনিক নগরে পরিণত করে এই এলাকার জনসাধারণকে একটি সুন্দর পরিবেশে বসবাস করা জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো। কারিগঞ্জ উপজেলা ও পৌরসভার সকল কাজের মধ্যে গুণগতমান বজায় রাখতে হবে। কালীগঞ্জের কোন কাজের মধ্যে কোনভাবেই কোন দুর্নীতি দেখতে চাই না।





















