গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা ॥ জনমনে ক্ষোভ ও বিতর্ক

- সর্বশেষ পরিমার্জন: ০১:৩৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৫১৩ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ইমরান খান রাসেল-এর নাম ঘোষণা করা হয়েছে। তবে এ প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও জনমনে চরম ক্ষোভ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষিত প্রার্থী ইমরান খান রাসেল এর আগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। এমনকি তিনি মঠবাড়িয়া উপজেলার ৪ নম্বর দাউদখালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন।
এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—গণঅধিকার পরিষদের আদর্শ ও ঘোষিত নীতির সঙ্গে এ ধরনের প্রার্থীর সামঞ্জস্য কতটুকু?
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নেতা বলেন, “দলের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় আমরা হতাশ। এটি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ কর্মীদের মনোবল ভেঙে দেবে।”
- প্রতিবেদক : আশরাফুল ইসলাম সোহাগ, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, দৈনিক নাগরিক ভাবনা।
















