ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গোয়ালন্দে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৫১ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ঘাস মারা (আগাছানাশক) ঔষধ পান করে মো. বিল্লাল শেখ (৪৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সাকাল ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চর দৌলতদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিল্লাল শেখ গরুকে খাবার দেওয়া নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি ও অভিমান করেন। একপর্যায়ে তিনি ঘাস মারা ঔষধ পান করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও তার অবস্থার অবনতি ঘটে এবং পরে তিনি মারা যান।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চর দৌলতদিয়া এলাকায় নিহতের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে,গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, স্থানীয়দের অনুরোধ এবং পরিবারের সম্মতির ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহত মো. বিল্লাল শেখ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চর দৌলতদিয়া এলাকার মৃত জয়নাল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বিল্লাল শেখ একজন সাধারণ কৃষক ছিলেন এবং পারিবারিক বিষয় নিয়ে ক্ষণিকের অভিমানে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


















