ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ঈদুল ফিতরে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

মোমিন ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ১৯৪ বার পঠিত

মোমিন ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র রমজান, শবেকদর, ঈদুল ফিতর ও জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয় । আগামী ০৬  মার্চ (শুক্রবার) হতে ২৮ মার্চ (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে বলে জানা গেছে  ।

বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুসারে লক্ষ্য করা যায় , পবিত্র রমজান, শবেকদর, জুমআতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ আগামী ৮ মার্চ (রবিবার ) হতে ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে ৮ মার্চের আগে দুই দিন ও ২৬ মার্চের পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং অফিসসমূহ যথারীতি বন্ধ থাকবে। সব মিলিয়ে টানা ২৩ দিনের ছুটি পাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঈদুল ফিতরে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

সর্বশেষ পরিমার্জন: ১০:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬