বাগেরহাটে সরকারি কলেজ শিক্ষক কমিটি গঠন

- সর্বশেষ পরিমার্জন: ০২:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৭ বার পঠিত

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট): বাগেরহাটের রামপাল সরকারি কলেজের প্রভাষক কাজী ফারজানা মুন্নীকে সভাপতি ও শরণখোলা সরকারি কলেজের প্রভাষক মো. আলীম আল-রেজা শোভনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের বাগেরহাটে সরকারি কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে বাগেরহাট খানজাহান আলী কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে মতবিনিময় সভায় সর্বসম্মত ভাবে এই কমিটি গঠন করা হয়েছে।
কচুয়া সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. বনী আমিনের সভাপতিত্বে ও শরণখোলা সরকারি কলেজের প্রভাষক মো. আলীম আল-রেজা শোভননের সঞ্চালনায় বাগেরহাট জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠনের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু-সাইদ মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রওশানুল কাওসার। সভায় জেলার ৯টি উপজেলার সরকারি কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


















