ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
হামলার প্রতিবাদে বিচার ও নির্বাচনের জোর দাবি
রাজশাহীতে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৮ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরিবহন শ্রমিকরা। এ সময় তারা বর্তমান কমিটি বাতিল, দোষীদের শাস্তি এবং দ্রুত নির্বাচনের দাবি জানান।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর ভদ্রা মোড়ের স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চালক, হেলপার, সুপারভাইজারসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। তারা হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিচারের দাবি তোলেন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা অবিলম্বে শ্রমিক ইউনিয়নের একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী পক্ষের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে সাধারণ শ্রমিকদের ওপর আকস্মিক হামলা চালানো হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান কমিটি শ্রমিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই এই কমিটি বাতিল করে দ্রুত একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।
কর্মসূচিতে মো. শামীম, মো. স্বপন, মো. নাজমুল, মো. লিটন, মো. আজমত আলী, মো. জাহাঙ্গীর, মো. সাজ্জাদ হোসেন ও মো. শিমুলসহ বিভিন্ন পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।




















