ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বসন্তপুরে ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৮ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীতে ট্রেনের নিচে কাটা পড়ে বাবলু খান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টার পর রাজবাড়ী-ঢাকা রেলপথের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবলু খান ফরিদপুর সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত আবু খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু খানের দুই ছেলে সৌদি আরবে থাকেন।
তাদের বিদেশে পাঠাতে গিয়ে তিনি কয়েক লাখ টাকা ঋণে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে ওই ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদারদের চাপ বাড়তে থাকে। প্রায়ই পাওনাদাররা বাড়িতে এসে টাকা আদায়ের জন্য চাপ দিতেন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।
এরই পরিপ্রেক্ষিতে রবিবার সকালে তিনি বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় রেললাইনে যান এবং রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন।
খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান,ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।




















