ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক

মিনারুল ইসলাম, জেলা প্রতিনিধি নেত্রকোনা
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৮ বার পঠিত

মিনারুল ইসলাম, জেলা প্রতিনিধি নেত্রকোনা: নেত্রকোনা মডেল থানা পুলিশের অভিযানে গতকাল ২৬এপ্রিল ২০২৬ ইং রোজ রবিবার গভীর রাতে ৯৪০ পিছ ইয়াবা, দুইটি ল্যাপটপ,১২ টি মোবাইল ফোন এবং নগদ ৪৬ হাজার টাকা সহ তিন নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন টুম্পা আক্তার(২৫),রেজিয়া (৪০),সোনিয়া আক্তার(২৫)।তারা প্রত্যেকেই নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং এলাকার একই পরিবারের সদস্য।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআল মামুন সরকার ২৭ এপ্রিল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) স্বজল কুমার সরকারের তত্ত্বাবধানে, এস আই মোশাররফ ও তৌফিকের নেতৃত্বে একটি চৌকস টিম রবিবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লেখিত মাদক ও সরঞ্জামাদি সহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।



















