ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৩ বার পঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শনিবার বিকালে উপজেলা হেলিপেড মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া, স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।
খেলায় অংশগ্রহণ করেন বালক দল আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বড় ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিজয়ী হন আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা দলে অংশগ্রহণ করেন টি-নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিজয়ী হন বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াছিন, জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মজুমদার, আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নূর মোহাম্মদ সাইফুল্লাহ, আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলি উল্লাহ, গোহারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন, সুমন চন্দ্র দেবনাথ, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগ, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আবু সায়েম আজাদ, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, শেহাব উদ্দিন খন্দকার, অহিদুল ইসলাম, কাজী ফয়সাল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসাইন টিপু প্রমুখ।


















