টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে কলা ইমরান গ্রেপ্তার

- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৮ বার পঠিত

মৃণাল চৌধুরী সৈকত: টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ইমরান হোসেন উরফে কলা ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শনিবার বিকালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিয়াম সুপার মার্কেট এলাকা থেকে র্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
ইমরান উরফে কলা ইমরান নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া এলাকার জিনু মিয়ার ছেলে। সে টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে টঙ্গীর চেরাগ আলী মার্কেট, শৈলারগাতী, হকের মোড়, হিমার দিঘিসহ আশপাশের এলাকায় ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
পুলিশ জানায়, দত্তপাড়া কলাবাগান, হিমারদিঘি এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল ইমরান। সম্প্রতি একটি ভাঙ্গারী ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ লুটপাট করে সে। এই ঘটনার একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। বিষয়টি পুলিশের নজরে এলে র্যাবের সহায়তায় নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, ইমরানের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


















