ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
এমএলএম কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ

চিথলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবা ব্যাহত

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ১৫ বার পঠিত
বিশেষ প্রতিনিধি:   ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র—এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে এই কেন্দ্রটি নিয়ে উঠেছে একাধিক অনিয়ম, দুর্নীতি ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিরিন সুলতানা।
স্থানীয়দের দাবি, সরকারি চাকরির পাশাপাশি শিরিন সুলতানা দীর্ঘদিন ধরে বিভিন্ন এমএলএমভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এক্সিলেন্ট ওয়ার্ল্ড, ক্যারিয়ার মার্কেটিং এবং ন্যাচারাল ড্রাগসসহ একাধিক প্রতিষ্ঠানে তার সক্রিয় অংশগ্রহণ সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী বলে অভিযোগ উঠেছে। এতে করে তিনি সরকারি দায়িত্ব পালনে অবহেলা করে ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে বেশি সময় দিচ্ছেন বলে মনে করছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত উপস্থিতি নিশ্চিত না করা, দায়িত্বে অবহেলা, ওষুধ ও চিকিৎসা সামগ্রী ব্যবস্থাপনায় অনিয়ম এবং স্বেচ্ছাচারী আচরণের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী, বয়স্ক এবং জরুরি রোগীরা সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, এসব অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। এমনকি কখনো কখনো প্রভাবশালী মহলের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। ফলে ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না।
চিথলিয়া ইউনিয়নের এক অভিজ্ঞ সামাজিক কর্মী বলেন, “স্বাস্থ্যকেন্দ্রে কোনো শৃঙ্খলা নেই, নিয়ম নেই। যার যা ইচ্ছা তাই হচ্ছে। এই অবস্থার জন্য দায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার আচরণ।”
এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত সরকারি হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত এবং স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, জনস্বার্থে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠান যদি অনিয়ম ও ব্যক্তিস্বার্থের কবলে পড়ে, তাহলে সাধারণ মানুষের ভরসার জায়গা কোথায় থাকবে—এটাই এখন বড় প্রশ্ন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

এমএলএম কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ

চিথলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবা ব্যাহত

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬