ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বানারীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জুয়াড়ির জেল

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ১৭ বার পঠিত

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল):   বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জন জুয়াড়িকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।জানা যায়, ২৪ এপ্রিল (শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. আরাফাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বাইশারী ইউনিয়নের বালিপাড়া ৩ নম্বর ওয়ার্ডের মাহবুবের বাড়ি থেকে জুয়া খেলার সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন—বালিপাড়া এলাকার আ. সালাম সরদার, সোহেল হাওলাদার, মাহাবুব হাওলাদার, সাইমুন ফকির, জহিরুল ইসলাম এবং কচুয়া এলাকার কালাম বেপারী।

পরদিন ২৫ এপ্রিল (শনিবার) সকালে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ৬ আসামিকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বানারীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জুয়াড়ির জেল

সর্বশেষ পরিমার্জন: ০৪:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬