ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
গাজীপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৩ বার পঠিত

এম এ বারী শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদপত্র ও কম্পিউটার বিতরণ উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় গাজীপুর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডস্থ কাশিমপুর এলাকায় মনপুরা পার্কের হলরুমে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান এমপি। গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোস্তাদ্দিকুর রহমান হাজী মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মম আজিজুর রহমান গাজীপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিস সোহরাব রুস্তম। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
এম এ বারী শিক্ষা পরিবারের পরিচালক ইসমাইল হোসেন মাস্টার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমজাদ হোসেন, আল মামুন, মোহাম্মদ হাফিজুর রহমান মাওলানা আবু বকর সিদ্দিক, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ জাকারিয়া জাকির এসএম মুন্নাফ, হামিদুল্লাহ ফুয়াদ মোহাম্মদ রহিজ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে এম এ বারী শিক্ষাবৃত্তিপ্রাপ্ত ৪৮৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট সনদপত্র, ব্রইট ফিউচার মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হাবিবা হক কে একটি পার্সোনাল কম্পিউটার প্রদান করা হয়।
আরও পড়ুন:





















