ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬: দেবিদ্বারে র্যালি ও আলোচনা সভা, নাস্তার মান নিয়ে বিতর্ক

এম.জে.এ মামুন:
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০১:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৫ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। আলোচনায় অংশ নেন শিশু বিশেষজ্ঞ ডা. শুভ্রাদত্ত, রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. সাদাত ইরতিশিয়াম, দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরক কামরুননাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে পুষ্টিকর নাস্তা পরিবেশন করা হয়। তবে পরিবেশিত নাস্তার মান নিয়ে সভায় উঠে আসে গুরুতর অভিযোগ। এক আলোচক দাবি করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত তালিকায় থাকা খাবারের মধ্যেই ফর্মালিন ও কার্বাইডযুক্ত উপাদান থাকতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এ প্রসঙ্গে প্রেস ক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার অভিযোগ করে বলেন, পরিবেশিত নাস্তায় আমদানিকৃত ফর্মালিনযুক্ত খেজুর, প্রক্রিয়াজাত প্যাকেটজাত দুধ এবং কার্বাইড দিয়ে পাকানো কলা ছিল। এসব খাবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, দেবিদ্বারের বাজারগুলোতে অধিকাংশ কলাই কার্বাইড দিয়ে পাকানো হয়ে থাকে এবং আমদানিকৃত খেজুরেও ফর্মালিন ব্যবহারের আশঙ্কা রয়েছে।অভিযোগের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান জানান, নাস্তার তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারেই প্রস্তুত ও পরিবেশন করা হয়েছে।
এ বিষয়ে প্রধান অতিথি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, দেবিদ্বার বাজারে কার্বাইড দিয়ে কলা পাকানোর বিষয়টি উদ্বেগজনক। তিনি তাৎক্ষণিকভাবে স্যানিটারি ইন্সপেক্টরকে বাজারের কলার আড়তগুলো চিহ্নিত করে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন এবং কার্বাইডের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্কতা তুলে ধরেন।
সভায় বক্তারা পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি অতি প্রক্রিয়াজাত খাদ্য পরিহার, ফর্মালিন ও কার্বাইডমুক্ত খাদ্য নিশ্চিত করা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও মোবাইল কোর্ট জোরদারের দাবি জানান।
আরও পড়ুন:




















