ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আকবর খন্দকার,কিশোরগঞ্জে:
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / ১১ বার পঠিত
কিশোরগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) – ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ একযুগে শুরু হয়েছে। গত ২৩ এপ্রিল বৃহুস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিনি স্টেডিয়াম প্রাংগনে উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ এ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ধোধন করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে এ উদ্ধোধনী ম্যাচে লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোকাবিলা করে। এই ম্যাচে লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে। অত্র টুর্নামেন্টে কিশোরগঞ্জ সদর উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন পর্যায়ে বিজয়ী দল সমূহ অংশগ্রহণ করবে। অত্র টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৭ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে বিজয়ী দল কিশোরগঞ্জ সদর উপজেলার প্রতিনিধিত্ব করবে। সহকারী শিক্ষিকা হাবিবা আক্তার রিপা ও শিক্ষক রফিজ উদ্দিন রানা অত্র টুর্নামেন্টে ধারাভাষ্যকার এর দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬