ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন এ.কে.এম.শহিদুর রহমান

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)
- সর্বশেষ পরিমার্জন: ১০:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ২১৮ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর): আসন্ন ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে বইছে রাজনৈতিক আলোচনার পুরাতন স্রোত। জনতার ভালোবাসা ও উন্নয়নের প্রত্যাশাকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সৎ, পরিচ্ছন্ন ও প্রতিবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক সেনা সদস্য অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শহিদুর রহমান
দীর্ঘদিন ধরে তিনি অন্যায়-অত্যাচার ও মাদকের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয়দের ভাষ্য, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বগুণ, সাহসী অবস্থান এবং জনসম্পৃক্ত কার্যক্রম ইতোমধ্যে তাকে ইসলামপুর বাসীর আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছে।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামালপুর জেলা শাখা সাবেক সদস্য দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি ইসলামপুর উপজেলা বিএনপির সহ -সভাপতি পাশাপাশি ইসলামপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এসব অভিজ্ঞতা তাকে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে আরও সমৃদ্ধ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
জানা গেছে, সাধারণ জনগণের দাবি ও অনুরোধের প্রেক্ষিতেই তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর মতো সৎ ও দৃঢ়চেতা নেতৃত্ব পেলে ইসলামপুর উপজেলায় সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।
সমর্থকদের মতে, এ কে এম শহিদুর রহমান নেতৃত্বে উপজেলা পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
এদিকে নির্বাচন ঘিরে চিতলমারীতে ইতোমধ্যে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। সাধারণ ভোটাররা আশা করছেন, আসন্ন নির্বাচনে যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থীরাই বিজয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন।
আরও পড়ুন:
ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)



















