ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা উত্তোলন কার্যক্রম 

কক্সবাজার প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১৯৭ বার পঠিত
কক্সবাজারের উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় উখিয়া স্টেশন  বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি চাঁদা উত্তোলন কার্যক্রম শুরু করেছে। মানবিক এই উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তাদের পুনর্বাসনে তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি’র নেতৃবৃন্দরা তহবিল গঠন করে সমগ্র বাজার এলাকায় চাঁদা সংগ্রহ শুরু করেছে। সংগৃহীত অর্থ শিগগিরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি’র আহবায়ক নুরুজ্জামান বাক্কা জানিয়েছেন।উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি’র নেতৃবৃন্দরা জানান, মানবতার এই কঠিন সময়ে উখিয়ার মানুষ একে অপরের পাশে দাঁড়াচ্ছে,এটাই আমাদের শক্তি। যার যতটুকু সামর্থ্য আছে, সবাই যেন সহায়তার হাত বাড়িয়ে দেন।স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকরাও এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা উত্তোলন কার্যক্রম 

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫