ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

অনিয়মের অভিযোগে কুবি রেজিস্ট্রার বাধ্যতামূলক ছুটিতে

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ১০৫ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠায় তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একইসঙ্গে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে মো. মুজিবুর রহমান মজুমদারকে ৩ মার্চ থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত নিয়ম অনুযায়ী সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বাধ্যতামূলক ছুটির সময়ে মো. মুজিবুর রহমান মজুমদার নিয়মিত বেতন-ভাতাদি পেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এ সময় তিনি যানবাহন, টেলিফোন, মোবাইল ভাতা ও সংবাদপত্র সংক্রান্ত কোনো সুবিধাও ভোগ করতে পারবেন না। তদন্তে দোষী সাব্যস্ত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি অনিয়মের অভিযোগে মো. মুজিবুর রহমান মজুমদারকে রেজিস্ট্রারের পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় লাইব্রেরি কার্যালয়ের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা পদে বদলি করা হয়েছিল।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অনিয়মের অভিযোগে কুবি রেজিস্ট্রার বাধ্যতামূলক ছুটিতে

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫