অনুপ্রবেশ ঠেকাতে রৌমারী সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

- সর্বশেষ পরিমার্জন: ১২:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৫৯ বার পঠিত

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বিষয়ে সহায়তা করছে স্থানীয় প্রশাসন।
শনিবার (১০ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানিয়েছেন বিজিবির-৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে অবস্থানরত রোহিঙ্গা ও বাংলাভাষী ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছোট ছোট গ্রুপ করে এদের বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের অপচেষ্টা অব্যাহত রেখেছে তারা। বিএসএফের এই অপতৎপরতা রুখে দিতে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বিজিবির পাশাপাশি উপজেলা প্রশাসন।
স্থানীয় পুলিশ প্রশাসনও সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে ৭ ও ৮ মে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৪৪ ব্যক্তিকে আটক করে বিজিবি।



















